× Banner
সর্বশেষ
সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পঞ্চগড়ে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২০
যুবকের মরদেহ উদ্ধার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদী থেকে মোস্তফা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া থানা পুলিশ।

১ মার্চ (রবিবার) দুপুরে উপজেলার বাংলাবান্ধা আমঘটা এলাকার মহানন্দা নদী থেকে মোস্তফা মরদেহটি উদ্ধার করা হয়েছে। মোস্তফা উপজেলার ৪নং শালবাহান ইউপির শালবাহান গ্রামের মফিজুল হকে ছেলে।

পুলিশ জানায়, দুপুরে মহানন্দা নদীর কিনারায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সূরতহাল শেষে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠায়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম মহানন্দা নদী থেকে মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..