× Banner
সর্বশেষ
ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ

বগুড়ায় পুকুর কাটতেই উঠে এলো প্রাচীন কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২০
কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে পুকুর খনন করতে গিয়ে প্রাচীন কালের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তির ভাঙ্গা অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ।

১ মার্চ রবিবার দুপুর দেড়টার দিকে পুলিশ নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করে। জানা যায়, ভরতেতুলিয়া গ্রামের শুকবর তালুকদারের একটি পুরাতন পুকুর বেকুমেশিন দিয়ে খনন কাজ চলছিল কয়েকদিন ধরে। গত শনিবার দুপুরের দিকে পুকুর খনন কাজে নিয়োজিত শ্রমিকরা খাবার খেতে যায়। একই গ্রামের রোকেয়া নামের এক নারীর চোখে পড়ে মুর্তির ভাঙ্গা অংশটি।

রোকেয়া সবার অজান্তে সেটি বাড়িতে নিয়ে যায়। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে রোকেয়ার বাড়িতে গ্রামের মানুষ ভীড় জমায়। গ্রামের লোকজন বিষয়টি পুলিশকেও জানায়।

এদিকে পুলিশে খবর দেয়ায় রোকেয়া বেগম ভাঙ্গা মুর্তিটি গ্রামের এক দোকানের পার্শ্বে ফেলে আত্মগোপন করে। পরে পুলিশ ভাঙ্গা মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে নন্দীগ্রামের কুমিড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ আজিজার রহমান বলেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মুর্তির ভাঙ্গা অংশ দেখে ধারনা করছেন এটি কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি।


এ ক্যটাগরির আরো খবর..