× Banner
সর্বশেষ
সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক সাপে কাটে গ্রামে, চিকিৎসার ভরসা করতে হয় শহরে বেনাপোলে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ,পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত ব্র্যাক ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের বৃহত্তম তেলবাহী জাহাজের প্রথম সমুদ্রযাত্রা

কোটি টাকা ঘুষ নেয়ায় কক্সবাজারের ৩০ ভূমি কর্মকর্তাকে একযোগে বদলি

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ কক্সবাজারের জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার এক সার্ভেয়ার ঘুষের কোটি টাকাসহ আটক হওয়ার ঘটনায় একই অফিসের ৩০ ভূমি কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

কক্সবাজারে চলমান মেগা প্রকল্পের ভূমি অধিগ্রহণে ভূমি মালিকদের জিম্মি করে আদায় করা হচ্ছে কমিশন, এমন অভিযোগ প্রকল্প শুরুর পর থেকেই। এরই সূত্র ধরে, সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার একজন সার্ভেয়ার ‘ঘুষের কোটি টাকা’সহ আটক হন। এরপর এই অফিসের ৩০ ভূমি কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে

গতকাল ভূমি মন্ত্রণালয় থেকে এই অফিসের চারজন অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সাতজন কানুনগো ও ১৯ জন সার্ভেয়ারকে বদলি করে আদেশ জারি করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার একজন সার্ভেয়ারকে বিপুল পরিমাণ অর্থসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। এ ঘটনায় আরও দুই সার্ভেয়ার এখনও পলাতক রয়েছেন, যাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া র্যা ব-১৫ জানিয়েছিল, তারা ঘুষ লেনদেনের জন্য একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সন্ধান পেয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কক্সবাজার জেলার ভূমি অধিগ্রহণ শাখার সব কর্মচারীকে তাৎক্ষণিক বদলি নির্দেশ দেন। বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের তিনটি আদেশের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত ৩০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, ‘বদলি হওয়া কর্মকর্তারা আগামী ৫ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ওইদিন বিকেলে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।’

এছাড়াও পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষে সার্বিক দায়-দায়িত্ব নিরূপণ করে প্রতিবেদন দিতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে ভূমি মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ওয়াসিম আটক হবার পর আমরাই মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম কর্মরত সবাইকে একযোগে বদলি করে নতুন জনবল দিতে। মন্ত্রণালয় বদলির আদেশ দিয়েছে শুনেছি। এখনো কাগজ হাতে আসেনি। অর্ডারে লোকবল পদায়ন করেছে কম। ধীরে ধীরে লোকবল পূর্ণ হবে বলে আশা করছি।

বদলি হওয়া অভিযুক্তদের কাছ থেকে টাকা আদায়ের বিষয়ে কি ব্যবস্থা নেয়া হচ্ছে, এমন প্রশ্নে ডিসি বলেন, মামলায় অভিযুক্তদের বিষয়ে তদন্ত চলছে। তাদের স্বীকারোক্তিতে যাদের নাম আসবে তাদের বিষয়েও খোঁজ নিবে শৃংখলাবাহিনী।


এ ক্যটাগরির আরো খবর..