× Banner
সর্বশেষ
যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ট্রেন মিস করে দুই ঘণ্টায় তিনজনের ধর্ষণের শিকার ১৯ বছরের রাবেলা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

ভারতের মুম্বাইয়ে দুই ঘন্টার ব্যবধানে ভিন্ন জায়গায় পথ হারানো তরুণী ৩ বার ধর্ষণের শিকার হন।

১৯ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছে ভারতের  নবি মুম্বাই এলাকায়। দুঘণ্টার ১৯ বছরের রাবেলা ৩ বার ধর্ষিত হন। বুধবার পুলিশ জানিয়ছে, ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকেই গ্রেপ্তার করা হয়েছে।

রাবালে এমআইডিসি থানার স্টেশন অফিসার জানিয়েছেন, ১৮ ফেব্রুয়ারি ঘাটকোপার যাওয়ার ট্রেন মিস করেন ওই যুবতী। ওই দিন অন্য একটি ট্রেন ধরে থানে জেলার মাম্ব্রা স্টেশনে পৌঁছান। সেখানেই রাত কাটিয়ে ১৯ ফেব্রুয়ারি দিবা স্টেশনে যান। সেখানে গিয়ে নাকের নথ বিক্রির জন্য এক মহিলা ভিক্ষুকের সাহায্য চান। কিন্তু রাত অবধি সেটি বিক্রি করতে পারেননি তিনি। হাঁটতে হাঁটতে তিনি দিবা স্টেশনে পৌঁছনোর চেষ্টা করছিলেন। কিন্তু পথ খুঁজে পাচ্ছিলেন না।

রাত সাড়ে আটটার সময় জনৈক অটোচালককে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানান। অটোচালক তাঁকে স্টেশন পৌঁছে দেওয়ার পরিবর্তে একটি ভাঙাচোরা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে পুলিশকে জানিয়েছেন ওই যুবতী। ধর্ষণের পর ওই অটোচালক তাঁকে এক নির্জন জায়গায় মন্দিরের পাশে ছেড়ে দেয়।

তখন প্রায় রাত দশটা বাজে। সে সময় দুই বাইক আরোহী তাঁকে স্টেশনে পৌঁছে দেওয়ার নামে বাইকে তোলে। তারপর তাঁকে ঘাঁসোলি এলাকার নির্জন স্থানে নিয়ে গিয়ে ফের ধর্ষণ করে। ২৩ ফেব্রুয়ারি এই ঘটনায় অভিযোগ দায়ের হয় রাবেলা এমআইডিসি স্টেশনে। তারপর অটোচালক সহ তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত তিনজনকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে বলে জানা গিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..