× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

কালীগঞ্জে নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমী স্কুলে ৩২ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে ২৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং বাকি সাতজন সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ার সফলতা দেখিয়েছে।

বিদ্যায়টির নাম নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমী। ২০১৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ স্কুল থেকে ৯২ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশের সফলতা অর্জন করে। এরমধ্যে ৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়। এবছর ফলাফলের বিচারে কালীগঞ্জ উপজেলায় প্রথম হয়েছে বিদ্যালয়টি।

মঙ্গলবার প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলাফলে দেখা যায় ওই স্কুল থেকে ৩২ জন বৃত্তির তালিকাভুক্ত হয়েছে। কালীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি পূর্বের বছরগুলোতেও একই রকম সফলতা অর্জন করে আসছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভাবনীয় এমন সফলতায় দারুণ খুশি শিক্ষক ও অভিভাবকরা।


এ ক্যটাগরির আরো খবর..