× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

একটু চাপ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ

 

একটু চাপ
বকুল হক
মূর্খ কখনো হয়না জ্ঞানী
থাকলে সম্পদ অর্থ
তাদেরকে মানুষ তেল মেরে মেরে
খুঁজে ফেরে নিজ স্বার্থ।
মূর্খ লোক বেশি কথা বলে
নিজেকে ভাবে জ্ঞানী
পণ্ডিত জনের ধ্যানে থাকে জ্ঞান
বাচাল নয় সে ধ্যানী।
কতো শিক্ষিত, সনদের গাদা
নেই কোনো সহশিক্ষা
সুশিক্ষায় তাই ফাটল ধরেছে
পাইনি কখনো দীক্ষা
জ্ঞানী-মূর্খ, চুপচাপ থাকে
কথা বলে সে কম
জানে সে ভালো,জ্ঞান ভান্ডারে
কতটুকু তার দম।
অল্পবিদ্যা ভয়ঙ্করী’র কাজ
নিজেকে জাহির করা
দশটা কথার মধ্যে তার
সাতটা ভুলে ভরা।
কথা যতো বেশি ভুল ততো বেশি
তাই, কম কথা বলা ভালো
সময় পেলেই শুধু বই পড়ি
 হৃদয়টা হোক আলো।
আমি নরাধম শব্দে অধম
জানিনা শব্দভেদ
ভুল কথা বলি ভুল পথে চলি
নেই কোনো তবু খেদ।


এ ক্যটাগরির আরো খবর..