× Banner
সর্বশেষ
আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর

আসলে আমি কোথায়

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ
আসলে আমি কোথায়
   বকুল হক
আমি আমাকে খুজেছি অনেক,  কোথাও পাইনি খুঁজে। আমি আমাকে খুঁজেছি বর্ণমালার রক্তভেজা অক্ষরে, রাষ্ট্রভাষা
বাংলা চাই- দাবীফলকের গর্জে ওঠা চিৎকারে, তিন শুন্য তিন রাইফেলের বেয়োনেট এর চকচকে সাদা
ধারালো বিভৎস আতঙ্কে, ঠাস ঠাস গুলির শব্দে
ছিটকে পড়া নিষ্প্রাণ দেহের মিছিলে।
আমি যে আমাকে খুজেছি নিবেদিত ভালোবাসার
পুষ্প ডালায়, শহীদমিনারের ফুলে ফুলে ভরা স্তুপের
নিচে চাপা পড়া কান্নায়।
আমিতো আমাকে খুঁজতে থাকি প্রভাত ফেরির
নগ্নপায়ে পিষ্ট হওয়া পবিত্র ধুলোয়, সন্তানের ফিরে-
আসার অপেক্ষায় অন্ধ প্রায়  বিধবা মায়ের চোখের জলে।
অনেক খুঁজেছি আমায় তবুও পাইনি নিজেকে
গল্প, কথা, উপন্যাস, কবিতার সুবিস্তৃত বর্ণাঢ্য
বিচরণ ভূমীতে।
আমার সুনিশ্চিত অবস্থানের প্রত্যাশায়
অন্ধকার থেকে মুক্তি পাওয়া আলোয়
আমাকে খুঁজেছি আমাতে,  তবু পাইনি নিজেকে।

আসলে আমি কোথায়?  নাকি……


এ ক্যটাগরির আরো খবর..