× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ওয়ানডেতেও হার দিয়ে শুরু লঙ্কানদের

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর ওয়ানডেতেও হার দিয়ে শুরু করেছে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের বিপক্ষে। শনিবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয় অ্যাঞ্জোলো ম্যাথুসের দল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা দুঃস্বপ্নের মতো  হয়েছে শ্রীলঙ্কার। দলীয় মাত্র ২৭ রানেই টপঅর্ডার পাঁচজন ব্যাটসম্যানকে হারিয়ে বসে সফরকারীরা। কিউই বোলার ম্যাট হেনরি ও  ডগ ব্রেসওয়েলের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষপর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। এসময় ওপেনিংয়ে নামা দানুশকা গুনাথিলাকা ৮ ও তিলকারত্নে ৯ রান করে আউট হন। এরপর  থিরিমান্নে ১ ও দিনেশ চান্দিমাল  ফিরে যান ৫ রান করে।

কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের মতো দুই অভিজ্ঞ তারকার অবসরের পর জিম্বাবুয়ে যে কতটা ছন্নছাড়া তা বুঝা যাচ্ছে এ এই সিরিজ দিয়ে। নিজেদের প্রমান করতে আরও বহুদুর যেতে হবে ম্যাথুস ও চান্দিমালদের।

ক্রিস্টচার্চে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন মিলিন্দা শ্রীবর্ধনে। ৮২ বল মোকাবেলা করে ৭ টি চারে ৬৬ রান করেন তিনি। তাছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেন নুয়ান কুলাস্যাকারা। এছাড়া দলের কেউ ব্যাট হাতে প্রতিরোধ গড়তে  না পারায় ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৮৮ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা।

বল হতে নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি সর্বোচ্চ ৪টি, ডগ ব্রেসওয়েল ৩টি উইকেট ও মিচেল ম্যাকক্লেনাগেন ২টি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুর জুটিতেই অনেকদূর পৌছে যায় নিউজিল্যান্ড। মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম মিলে শুরুতে ১০৮ রানে জুটি গড়েন। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংসটি খেলেন গাপটিল। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন ম্যাককালাম। তাছাড়া তৃতীয় অবস্থানে লাথাম ১৮ রান করেন। শুরুর দিকে কিউইদের ঝড়ো ব্যাটিংয়ে ফলে মাত্র ২১ ওভারেই  ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় নিউজিল্যান্ড।

এ জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। ২৮ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুদল।


এ ক্যটাগরির আরো খবর..