× Banner
সর্বশেষ
আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর

স্বাধীনতার গল্প

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

স্বাধীনতার গল্প

অভিজিৎ পান্ডে

একাত্তরের কোন এক দিন, দিনটা ছিল বেশ

বলেছিল মা এবার নাকি স্বাধীন হবে দেশ।

বললাম আমি ভাষার জন্য দিয়েছি যখন রক্ত,

স্বাধীনতা তো আনবোই আমরা পন করেছি শক্ত।

 

অত্যাচারীরা শাস্তি পাবেই হবেনা আর খুব দেরি,

বাধা দিওনা মাগো তুমি ঐতো ডাকছে প্রভাত ফেরি।

নতুন ভোর আসবেই এবার সইতে হবেনা কষ্ট,

করতে স্বাধীন দেশ আমাদের এক মুজিবই যথেষ্ট।

 

মুক্তি যুদ্ধের ডাক এসেছে কেমনে ঘরে থাকবো বলো,

রক্তে আগুন জ্বলছে আমার তোমরা সবাই থেকো ভালো।

এই বোন তুই কাঁদছিস কেন আমি হারিয়ে যাচ্ছি নাতো,

স্বাধীনের পর ধুমধাম করে হাসি মুখে তোর বিয়ে দেবো।

কান্না দেখে বললাম বাবু কাঁদছো কেন আমায় বলো?

আধো ভাষায় উঠলো বলে পাপা তুমি বালি তলো।

 

তিরিশ লক্ষ শহীদ হল দুই লাখ হল ধর্ষিতা,

রাজাকারেরা দালালী করলো হলো বাঙালীর ব্যর্থতা।

পেলাম মুজিব পেলাম দেশ লাগাতে হল কাঠের পা,

১৬ ই ডিসেম্বর বিজয় পেলাম পেলাম দেশের স্বাধীনতা।


এ ক্যটাগরির আরো খবর..