× Banner
সর্বশেষ
গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক সাপে কাটে গ্রামে, চিকিৎসার ভরসা করতে হয় শহরে বেনাপোলে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ,পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত ব্র্যাক ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের বৃহত্তম তেলবাহী জাহাজের প্রথম সমুদ্রযাত্রা বিআইডব্লিউটিসিসহ নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করার নির্দেশ – নৌপরিবহন মন্ত্রী টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে ‎ -পানিসম্পদ মন্ত্রী মোঘল আমলের মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ

রাণীনগরে রাস্তা পাকাকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার শের-এ বাংলা সরকারি কলেজ (রেল স্টেশন) হইতে উত্তর রাজাপুর গ্রামের কুদ্দুসের দোকন পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ নিম্মমানের ইটের খোয়া ও খোয়ার সাথে রাবিশ মিশানো এবং রাস্তায় বালুর পরিমান বেশি এবং ইটের খোয়ার পরিমান কম দিয়েই কাজে নয় ছয় করে রাস্তার কাজ করা হচ্ছে।

জানা গেছে, রাণীনগর উপজেলার শের-এ বাংলা সরকারি কলেজ (রেল স্টেশন) হইতে উত্তর রাজাপুর গ্রামের কুদ্দুসের দোকন পর্যন্ত প্রায় ১ কিলোমিটার ৬৫ মিটার রাস্তা (কারপেটিং) পাকাকরণ কাজের জন্য গত বছরের জুলাই মাসে জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) অফিস থেকে টেন্ডার দেওয়া হয়। সেই টেন্ডারে আদমদিঘীর সান্তাহারের মো: সোহেল নামে এক ঠিকাদার এই রাস্তার কাজটি পায়। এই কাজের বরাদ্দ দেওয়া হয় প্রায় ৬৯ লাখ টাকা।

এরপর এই শুস্ক মৌসুমে রাস্তার কাজ শুরু করেন ঠিকাদার। অভিযোগ উঠেছে অফিসের তদারকির অভাবে এই রাস্তার কাজে প্রথম থেকেই ঠিকাদার অনিয়ম করে কাজ করছে। নিম্মমানের ইটের খোয়া ও খোয়ার সাথে রাবিশ মিশানো এবং রাস্তায় বালুর পরিমান বেশি এবং ইটের খোয়ার পরিমান কম দিয়েই কাজে নয় ছয় করে এই রাস্তার কাজ করা হচ্ছে। এই ভাবে অনিয়ম করে রাস্তার কাজ করা হলে ভারী যানবাহন চলাচলে রাস্তাটি টিকশই করবে না বলে অভিযোগ স্থানীয়দের। তাই এই রাস্তার কাজ সঠিক (ভালো) ভাবে করার জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় মো: আজিজুল ইসলাম, মোয়াজ্জেম হোসেনসহ আরো অনেকেই বলেন, নিম্মমানের ইটের খোয়া এবং খোওয়ার মধ্যে রাবিশ। আবার রাস্তায় বালুর পরিমান বেশি ও খোয়ার পরিমান কম দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। আমরা এখন এই রাস্তার জন্য ব্যাপক দুর্ভোগে আছি। দ্রুত রাস্তার কাজটি করা হলে এই দুর্ভোগ থেকে আমরা রক্ষা পাবো। এই রাস্তার কাজ সঠিক (ভালো) ভাবে করার জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের এই রাস্তার দিকে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে ঠিকাদার মো: সোহেল এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, রাস্তার কাজে কোন অনিয়ম হচ্ছে না বলে জানান তিনি। এ ব্যাপারে রাণীনগর উপজেলা প্রকোশলী (এলজিইডি) শাইদুর রহমান মিঞা বলেন, সরেজমিনে গিয়ে রাস্তাটি দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..