বিআইডব্লিউটিসিসহ নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করার নির্দেশ – নৌপরিবহন মন্ত্রী

বিআইডব্লিউটিসিসহ নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করার নির্দেশ – নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহনসড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগ এর প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান আজ রাজধানীর বাংলা মোটরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই বিআইডব্লিউটিসিসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে লাভজনক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রী বলেনবিআইডব্লিউটিসি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। তাই সেবার মানোন্ন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি প্রতিষ্ঠানটিকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে সকল কর্মকর্তা-কর্মচারীকে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা মেনে চলার পাশাপাশি দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন। কোনো রকম অনিয়ম ও দুর্নীতি  সহ্য করা হবে না মর্মে মন্ত্রী হুশিয়ারি প্রদান করেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান বলেনসরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিআইডব্লিউটিসিকে আরো কার্যকর ও গতিশীল হতে হবে। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় বিদ্যমান অসঙ্গতি দূর করার ওপর জোর দেন এবং ফেরি ব্যবস্থাপনাকে আধুনিক ও উন্নত করার নির্দেশনা দেন। তিনি উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান করার পাশাপাশি উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলে সেবা সম্প্রসারণ ও ফেরিতে যাত্রী পারাপারের সময় যাত্রী সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী আরো বলেনআয় বৃদ্ধি করে প্রতিষ্ঠানটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। তিনি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। একইসঙ্গে ফেরিঘাটের সংযোগ সড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোঃ সলিম উল্লাহসহ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসির  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।