× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

আশাশুনিতে ভূমিহীনের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনিঃ আশাশুনিতে ভূমিহীনের ঘরবাড়ি সম্পূর্ণ ভাবে ভাংচুর, বাড়ির লোকজনকে মারপিটসহ ব্যাপক লুটপাট চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা।

আশাশুনি উপজেলার খাজরা (দুর্গাপুর) গ্রামে প্রকাশ্য দিবালোকে ভূমিহীন পরিবারের বসবাসের ঘর ভেঙ্গে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে। এসময় বাড়ির লোকজনকে মারপিট করে নগদ টাকাসহ ২ লক্ষ ৩৯ হাজার টাকার মালামাল ক্ষতিসাধন ও লুটপাট করা হয়েছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।

দুর্গাপুর (খাজরা) গ্রামের ভূমিহীন রায়হান সরদারের স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানাগেছে, দুর্গাপুর ছোট মৌজায় এসএ খং ৪ এর ১৪০ দাগে ৪৪ শতক জমি ডিসিআর প্রাপ্ত হয়ে বসত ঘরবাড়ি করে সেখানে বসবাস করে আসছেন। তার স্বামী সাগরে মাছ ধরার কাজ করে থাকে এবং বর্তমানে সাগরে রয়েছেন। একই গ্রামের করিম সরদারের পুত্র ইউনুছ, আব্দুল্লাহর পুত্র শাওন, মৃত শহর আলি গাজীর পুত্র আফছার, শামসুরের পুত্র আব্দুল্লাহ, ইউনুছের স্ত্রী আজিমন, আব্দুল্লাহর স্ত্রী ইলাচি দীর্ঘদিন যাবৎ উক্ত সম্পত্তি জবর দখলের ষড়যন্ত্র করে আসছিল।

ষড়যন্ত্রের একপর্যায়ে ৯ ফেব্রুয়ারি দুপুর ২ টার দিকে তারা কিছু অজ্ঞাতনামা ব্যক্তিসহ দা, রড, হাতুড়ি, শাবল কোদাল, বাঁশের লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে ঢুকে বাদিনীকে মারপিট ও গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় তার শ্বাশুড়ি কুলছুম বিবি (৫৫), ননদ রমেছা খাতুন এগিয়ে গেলে তাদেরকেও বেদম মারপিট, গাছের সাথে বেঁধে রাখা, শ্লীলতাহানি ঘটায়। বসতঘরে ঢুকে স্টিলের বাক্সের তালা ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট ও মূল্যবান কাগজপত্র নিয়ে নেয়। এরপর পুরো বসতঘর ও আসবাবপত্র ভেঙ্গে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে। এমনকি ঘরের ভিটামাটি কোদাল দিয়ে কেটে তছনছ করে ও আসবাব-ছাউনি-বেড়া পুকুরে ফেলে দেয়। স্বাক্ষীরা এগিয়ে গেলে জীবন নাশের হুমকী ও ভয়ভীতি দেখিয়ে তারা চলে যায়। এব্যাপারে রাবেয়া খাতুন বাদী হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। এসআই বিল্লাল হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..