× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

২০২০ সালে ৯২তম অস্কারে বিজয়ী যারা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

অস্কার  হলো একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার, যেখানে রূপালি জগতের অসাধারণ পেশাদার যেমন পরিচালক, অভিনেতা এবং লেখকদের কাজকে সম্মানে ভূষিত করা হয়। যে আনুষ্ঠানিক পর্বের মাধ্যমে পুরষ্কারগুলো প্রদান করা হয় তা পৃথিবীর সেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দলভুক্ত।

এবারও অস্কারের জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়েছে হোস্ট ছাড়াই। তবে হোস্ট না থাকলেও উপস্থাপকদের তালিকাটি ছিল চোখ ধাঁধানো। পেনিলপি ক্রুজ, কেনু রিভস, গ্যাল গ্যাদো, জেমস কর্ডেন প্রমুখ ঘুরেফিরে দায়িত্ব সামলেছেন। এবছর অস্কার মঞ্চে ইতিহাস রচনা করেছেন কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’। ওই ছবির দ্বৈত চিত্রনাট্যকার জিতে নিয়েছেন সেরা অরিজিনাল স্ক্রিনপ্লের পুরস্কারটি। আর অভিনেতা হিসেবে জীবনের প্রথম অস্কারটি জিতেছেন ব্র্যাড পিট।প্যারাসাইটের জন্য বং জুন হো পুরস্কার জিতেছেন।

লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো ৯২তম অস্কার অনুষ্ঠান। ৯ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ১০ ফেব্রুয়ারি ভোররাত) সারা পৃথিবীর চলচ্চিত্রমোদী দর্শকের চোখ থাকে অস্কারের আয়োজনের দিকে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসেই পুরস্কারের আসর বসে। প্রতি বছরের মতো এবছরও কয়েকটি ছবি ঘিরে দর্শক ও হলিউড ফ্যানদের মধ্যে আগ্রহ ছিল উচ্চতায়। সেই তালিকায় ছিল- জোকার, প্যারাসাইট, ম্যারেজ স্টোরি, ফোর্ড ভার্সেস ফেরারি, লিটল উইমেন, জোজো রাবিট, ওয়ানস আপন আ টাইম ইন হলিউড, ১৯১৭ এবং দ্য আইরিশম্যান। এই সবকটি ছবিই এই বছর সেরা ছবির নমিনেশন পেয়েছে। এর মধ্যে ‘প্যারাসাইট’ হলো একটি কোরিয়ান ছবি। এই ছবি ইতোমধ্যে জিতে নিয়েছে বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে পুরস্কার।অনুষ্ঠানে বক্তব্য দেন ইংলিশ অভিনেতা জেমস কর্ডেন এবং অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন।

এক নজরে দেখুন কোন বিভাগে কারা পুরস্কার পেলেন–

সেরা ছবি– প্যারাসাইট সেরা পরিচালক– বং জুন হো (প্যারাসাইট)

সেরা অভিনেতা– হোয়াকিন ফিনিক্স (জোকার) সেরা অভিনেত্রী– রেনে জেলওয়েগার (জুডি)

সেরা সহ-অভিনেতা– ব্র্যাড পিট (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড)

সেরা সহ-অভিনেত্রী– লরা ডার্ন (ম্যারেজ স্টোরি) সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম– প্যারাসাইট

সেরা সিনেমাটোগ্রাফি– রজার ডেকিন্স (১৯১৭)

সেরা এডিটিং– মাইকেল ম্যাককাস্কার এবং অ্যান্ড্রু বাকল্যান্ড (ফোর্ড ভার্সেস ফেরারি)

সেরা অরিজিনাল সং– এলটন জন ও বার্নি তপিন (লাভ মি এগেইন)

সেরা মিউজিক (অরিজিনাল স্কোর)– হিদুর গুয়ানদত্তির (জোকার)

সেরা সাউন্ড মিক্সিং– মার্ক টেলার ও স্টুয়ার্ট উইলসন (১৯১৭)

সেরা সাউন্ড এডিটিং– ডোনাল্ড সিলভেস্টার (ফোর্ড ভার্সেস ফেরারি )

সেরা ডকুমেন্টারি ফিচার– আমেরিকান ফ্যাক্টরি

সেরা ডকুমেন্টারি শর্ট– লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়ারজোন

সেরা প্রোডাকশন ডিজাইন– ওয়ানস আপন আ টাইম ইন হলিউড

সেরা কস্টিউম ডিজাইন– জ্যাকলিন ডুরান (লিটল উইমেন)

সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে– প্যারাসাইট

সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে– জোজো রাবিট

সেরা অ্যানিমেটেড ফিচার– টয় স্টোরি ফোর

সেরা অ্যানিমেটেড শর্টফিল্ম – হেয়ার লাভ

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম– দ্য নেইবারস উইনডো

সেরা কস্টিউম ডিজাইন– লিটল উইমেন

সেরা সাউন্ড এডিটিং– ফোর্ড ভার্সেস ফেরারি

সেরা মেকআপ-হেয়ারস্টাইলিং– বম্বশেল।


এ ক্যটাগরির আরো খবর..