× Banner
সর্বশেষ
ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ

রাগ করে ঘর ছেড়ে যাওয়া স্বামীকে ফেরানোর আশ্বাসে কবিরাজের গৃহবধু ধর্ষণ

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ মহেশপুরে হারিয়ে যাওয়া স্বামীকে ফেরত আনার আশ্বাস দিয়ে গৃহবধুকে ধর্ষণের সময় স্থানীয় জনতার হাতে আটক ভন্ড কবিরাজ কুদ্দুস।

ঝিনাইদহের মহেশপুরে ২ বছর আগে রাগ করে বাড়ী থেকে চলে যাওয়া স্বামীকে ফেরত আনার কথা বলে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে কুদ্দুস কবিরাজ নামে এক ভন্ড কবিরাজকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে মহেশপুরের পৌর এলাকার বগা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত কুদ্দুস কবিরাজ যশোর জেলার চৌগাছা থানার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, কুদ্দুজ কবিরাজ মহেশপুর উপজেলার বগা গ্রামে এসে কবিরাজী করত। সম্প্রতি বগা গ্রামের এক নারী ২ বছর আগে স্ত্রীর উপর রাগ করে বাড়ী থেকে চলে যাওয়া স্বামীকে ফেরত আনার কথা বলে। এরপর গেল রাতে ছেড়ে যাওয়া স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে ধর্ষণ করে। সেসময় স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই কবিরাজকে আটক করে থানায় নিয়ে যায়। মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিম নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ডাক্তারী পরীক্ষার জন্য।


এ ক্যটাগরির আরো খবর..