× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

নিরাপদ নিউজ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিরাপদ নিউজ ডট কম’ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার ৭০ কাকরাইলস্থ কার্যালয়ে ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নিরাপদ নিউজ ডটকম এর প্রধান সম্পাদক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ নিউজ সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে অঙ্গীকারাবদ্ধ। তিনি পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালবাসা ও সহযোগিতার জন্যে তাদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, নিরাপদ নিউজ দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সব ধরণের সংবাদ পরিবেশন করে আসছে। তবে সড়ক দুর্ঘটনা বিষয়ক সংবাদকে অধিক গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়। নিরাপদ নিউজ এর নির্বাহী সম্পাদক মিরাজুল মঈন জয় বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতিতে সংবাদ পরিবেশনের মাধ্যমে নিরাপদ নিউজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সংবাদ পরিবেশনের কারণে নিরাপদ নিউজ ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিরাপদ নিউজ এর যুগ্ম সম্পাদক লায়ন মোঃ গনি মিয়া বাবুল, বিশেষ প্রতিনিধি লিটন এরশাদ, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে, ‘সত্য ও ন্যায় প্রকাশে প্রতিদিন, নিরাপদ সড়কে আপোষহীন’ এই শ্লোগানকে সামনে রেখে ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি নিরাপদ নিউজ যাত্রা শুরু করে। গতকাল ৭ ফেব্রুয়ারি নিরাপদ নিউজ ৭ম বর্ষে পদার্পণ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..