× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

বিজ্ঞানের চর্চা ও প্রসারে নানাভাবে প্রণোদনা দিচ্ছে সরকার

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

বিজ্ঞান শিক্ষার্থীদেরকে যুক্তিবাদী করে আলোর পথে ধাবিত করে। জীবন ও জগৎ সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃজন করে। তাই সরকার বিজ্ঞানের চর্চা ও প্রসারে নানাভাবে প্রণোদনা দিচ্ছে। জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কউন্সিল থেকে প্রকল্পভিত্তিক আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।  এছাড়া কর্মপরিবেশের সাথে পরিচিত করে দিতে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রদান করা হচ্ছে।  বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী আজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে ‘১৩ম ডিআরএমসি ই-ভ্যালি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২০’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে আরো বেশি বিজ্ঞান মেলা, আধুনিক প্রযুক্তি নিয়ে সেমিনার-সিম্পোজিয়াম করা উচিত।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সায়েন্স ক্লাব আয়োজিত এ সায়েন্স কার্নিভালে সারা দেশের ১৫০টি স্কুল-কলেজ অংশগ্রহণ করেছে। দুই দিনব্যাপী  এ কার্নিভালে প্রজেক্ট ডিসপ্লে, দেয়াল পত্রিকা, স্ক্র্যাপ বুক ডিসপ্লে, ফটোগ্রাফি প্রদর্শনী, অলিম্পিয়াডস, আইকিউ টেস্ট, সায়েন্সফিকশন লিখন, কুইজ, সুডোকু প্রতিযোগিতা, বিজ্ঞানভিত্তিক উপস্থিত বক্তৃতা ও রোবোটিক ওয়ার্কশপ অন্তর্ভুক্ত রয়েছে।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক লেঃ জেঃ আব্দুল ওয়াদুদ (অব.), সায়েন্স কার্নিভাল-২০২০ এর উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সায়েন্স ক্লাবের প্রেসিডেন্ট সাজিদ রায়হান বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..