× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ ক্যাডেট কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

‘মুল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ এ বিষয়ে চুড়ান্ত পর্বে পক্ষে অংশগ্রহণ করে ক্যাডেট কলেজের নবম-১ শাখা ও বিপক্ষে অংশগ্রহণ করে একাদশ-খ শাখা। যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিজয়ী হয় একাদশ-খ শাখা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লোকমান হাকিম, দুদকের যশোর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত, সহকারী পরিদর্শক মনিরুল ইসলাম প্রমুখ।

এর আগে দুদকের যশোর সমন্বিত কার্যালয়ের আয়োজনে গত ৩ ফেব্রুয়ারি শুরু হয় এ প্রতিযোগিতা। এতে ক্যাডেট কলেজের ৪ টি শ্রেণীর ৮ টি টিম অংশগ্রহণ করেন। এবারের প্রতিযোগিতায় হাউজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে খায়বার হাউজ।


এ ক্যটাগরির আরো খবর..