× Banner
সর্বশেষ
সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পত্নীতলায় বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় বিআরটিসি বাসের ধাক্কায় সুলতান আহমেদ (৪৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক যুবক। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় পত্নীতলা-আগ্রাদিগুন আঞ্চলিক সড়কের আখেড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান উপজেলার আকবরপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই খায়রুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে পতœীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পত্নীতলা থানার অফিসার ইনর্চাজ পরিমল কুমার জানান,আগ্রাদ্বিগুন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা বিআরটিসি’র একটি বাস মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে পার্শ্ব রাস্তা দিয়ে সড়কে উঠতে যাওয়া একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সুলতান নিহত হন। গুরুতর আহত হন তাঁর ভাই খায়রুল ইসলাম। নিহত ব্যক্তির মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..