× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

কর্ণাটকে উন্মোচন হলো স্বামী বিবেকানন্দের সবথেকে উঁচু মূর্তি

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ উন্মোচন হলো স্বামী বিবেকানন্দের সবথেকে উঁচু মূর্তি  এক দৃষ্টিতেই নজর কাড়বে সবার। ভারতকে বিশ্বগুরু করার স্বপ্ন দেখানো স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানাতে এই মূর্তি বানানো হয়েছে।

কর্ণাটকের উদপি জেলায় স্বামী বিবেকানন্দের সবথেকে উঁচু মূর্তির উন্মোচন করা হয়েছে। স্বামী বিবেকানন্দের মূর্তিটি ৩৫ ফুট উঁচু যা এখনও অবধি স্বামী বিবেকানন্দের সবথেকে উঁচু মূর্তি। কন্যাকুমারিতে স্বামী বিবেকানন্দের যে আকর্ষণীয় মূর্তি রয়েছে তার থেকেও এই মূর্তিটি উঁচু বলে জানা যাচ্ছে।

ভারতকে বিশ্বগুরু করার স্বপ্ন দেখিয়েছিলেন স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda), তার প্রতি হিন্দুদের শ্রদ্ধা ও ভক্তি দিন দিন বেড়েই চলেছে। যত সময় যাচ্ছে স্বামী বিবেকানন্দকে দেশের যুব সমাজ নতুন করে চিনতে আরম্ভ করছে। বিশ্ব যখন সনাতন ধর্মের মহিমা ভুলে যাচ্ছিল তখন স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরের বিশ্ব ধর্ম সম্মেলনে সকলকে হিন্দু সংস্কৃতির শক্তি দেখিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ পুরো বিশ্বকে বুঝিয়ে দিয়েছিলেন সকল ধর্মের জননী হলো সনাতন হিন্দু ধর্ম। নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের আদর্শ হিসেবে স্বামী বিবেকানন্দকে বসিয়ে ছিলেন। আর এখন বর্তমান সময়েও দেশের যুবকরা আরো একবার স্বামী বিবেকানন্দের প্রতি যেভাবে নিজেদের আগ্রহ বৃদ্ধি করছে তাতে দেশের একটা বড়ো পরিবর্তন আসার আভাস পাওয়া যাচ্ছে যা আগামীতে মহীরূপে প্রকাশ পেতে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..