× Banner
সর্বশেষ
চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতার মাঝে কৌশলগত ভারসাম্যের সন্ধানে ঢাকা আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮

ভোটারদের অনাগ্রহের প্রেক্ষাপটে ঢাকা সিটি নির্বাচনে ভোট পড়েছে ২৭.১৫ শতাংশ: সচিব

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

রোববার (২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সচিব বলেন, ভোটের হার নিয়ে ইসি সন্তুষ্ট না।

এবিষয়ে  প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা মন্তব্য করেছেন। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যত রকম কার্যক্রম নেয়া প্রয়োজন কমিশন তা নিয়েছে। আমাদের ধারণা ছিল ভোটাররা হয়তো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবে। কিন্তু তা হয়নি।

তিনি বলেন, ভোটে শান্তিপূর্ণ পরিবেশ ছিল, আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেছে। জালভোট দেয়ার সুযোগ ছিল না। তারপরেও ভোটারদের উপস্থিতি কম থাকার কারণ হতে পারে যে, রাজধানীর ভোটাররা ছুটি পেলে ঢাকায় থাকেন না।

অনেকে সামাজিক অনুষ্ঠানে চলে যায়, ভোট দিতে আগ্রহ একটু কম থাকে। কিন্তু তারপরেও ধারণা ছিল যে শতকরা ৫০ শতাংশ ভোট পড়বে, কিন্তু তার চেয়ে কম ভোট পড়েছে। তাই আমরা ভোট কাস্টিংয়ে পুরোপুরি সন্তুষ্ট না।


এ ক্যটাগরির আরো খবর..