× Banner
সর্বশেষ
সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

ফুলবাড়ীতে ইজিবাইক চাপায় শিশু শ্রেণীর ছাত্র নিহত 

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

রই কান্ত রায় ফুলবাড়ি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় মুজাহিদ নামে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র নিহত হয়েছে।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজাহিদ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা গ্রামের আরিফুল হকের একমাত্র ছেলে এবং উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিদিনের মতো স্কুলে এসে ক্লাস করেছিলো মুজাহিদ। দুপুর ১২টায় শিশু শ্রেণী ছুটি হলে সহপাঠীসহ তার বাড়ি কাছাকাছি গেলে ফুলবাড়ি থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক তাকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই মুজাহিদের মৃত্যু হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..