× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

ফরিদপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন জেলা পরিষদ যাত্রী সাউনীর সামনে অভিযান পরিচালনা করে ১৬০ পিচ ইয়াবা সহ ব্যবসায়ী মোঃ সোহান ফকিরকে আটক করে র‍্যাব।

ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে সোহান ফকির (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাত আনুমানিক ১০ টার দিকে তাকে আটক করে। সোহান কোতয়ালী থানার হাড়োকান্দি গ্রামের মৃত আলী ফকিরের ছেলে। এ ঘটনায় কোতয়ালী থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ফরিদপুর র‌্যাব-৮ জানায়, ফরিদপুর র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ খানের নেতৃত্বে র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১জানুয়ারী রাত ১০ টার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন জেলা পরিষদ যাত্রী সাউনীর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সোহান ফকিরকে আটক করে।

এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১৬০ (একশত ষাট) পিচ ইয়াবা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ফরিদপুর র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ খান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..