× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

অধিকৃত কাশ্মীর দখলে নিতে একটানা ৪০ দিনের যুদ্ধের প্রস্তুতি ভারতীয় সেনার

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ এতদিন শুধু ভারত হুমকি দিয়ে এসেছে যে, তারা যে কোন সময় পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে নিবে। সেটার জন্য ভারতীয় সেনাবাহীনি ইতিমধ্যে প্রস্তুতি নেয়া শুরু করেছে। সুত্রে জানা গিয়েছে একটানা ৪০ দিনের যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে ফেলেছে ভারতীয় সেনা এখন অপেক্ষা শুধু সময়ের।

২০২২-২৩ অবধি ভারত নিজেকে একটা আলাদা স্তরের সামরিক শক্তির হিসেবে দেখতে চায়। আপাতত রক্ষামন্ত্রক থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, সেনার জন্য আলাদা আলাদা অস্ত্র ১০ স্তর অবধি পৌঁছে যাবে। তাৎপর্য এই যে, ১০ দিন ধরে চলা একটানা যুদ্ধের জন্য প্রয়োজনীয় স্টক সব সময় মজুত থাকবে। এটা মূলত পশ্চিমের সীমার জন্য করা হলেও, পাকিস্তান ও চীন দুই দেশকেই গুরুত্ব দিয়ে স্টক রাখা হচ্ছে। বিষয়টি সামনে আসতেই পাকিস্তান নতুন করে POK নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। কারণ পাকিস্তানের ধারণা ভারত POK তে অপারেশন চালানোর জন্যেই এই সবকিছু করছে।

সেনার মধ্যে যে সমস্ত প্রয়োজনীয় সরঞ্জামের অভাব ছিল তা ইতিমধ্যেই পূরণ করে নেওয়া হয়েছে। প্রায় ১২৮৯০ কোটি টাকার ২৪ টি কন্ট্রাক্ট পাইপলাইনে রয়েছে। এর মধ্যে ১৯ টি কন্ট্রাক্ট বিদেশী কোম্পানির সাথে করা হয়েছে। সেনার পরবর্তী টার্গেট ৪০ হবে। অবশ্য এটিকে নিয়ে এখনও চিন্তা ভাবনা চলছে।

কারণ সব ধরনের অস্ত্র বেশি সংখ্যায় মজুত রেখে লাভ পাওয়া যায় না, যুদ্ধে সমস্থ অস্ত্র ব্যাবহার হয় না। আর এত বড়ো স্টককে ধরে রাখা আর্থিক ও ব্যাবহারিক কারণে সঠিক হয় না। রক্ষামন্ত্রণালয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অন্তর্গত আসা ফ্যাক্টরিগুলির সঞ্চালন ও কোয়ালিটি কোনট্রোলের উপর জোর দিয়েছে। যাতে যুদ্ধের ময়দানে অস্ত্রের গুণমান কোনো ভাবেই কম না হয়।


এ ক্যটাগরির আরো খবর..