× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

সালথায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলায় অভিযুক্ত গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলায় অভিযুক্ত জহির মোল্যা (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত জহির যশোর জেলার কোতয়ালী থানার বলরামপুর পশ্চিমপাড়া গ্রামের ইসমাইল মোল্যার ছেলে। বর্তমান ঠিকানা সালথা উপজেলার যদুনন্দী গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুদ্ধিপ্রতিবন্ধী ১৪ বছরের কিশোরীকে লোভ-লালসা দেখাইয়া দীর্ঘদিন ধরে জহির ধর্ষন করে আসছে। ধর্ষিত কিশোরীর ভাষ্যমতে তার পেটে অবৈধ বাচ্চা আছে।

এঘটনায় ধর্ষিত বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর বাবা সালথা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে একটি পুলিশ টিম রবিবার রাত আনুমানিক ১টার দিকে যদুনন্দী গ্রাম থেকে অভিযুক্ত আসামী জহির মোল্যাকে গ্রেফতার করে। অভিযুক্ত আসামী জহির তার বউকে নিয়ে কয়েক বছর ধরে যদুনন্দী গ্রামে বসবাস করে। সে কাঠমিস্ত্রির কাজ করে। সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, গ্রেফতারকৃত আসামী জহিরকে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিম কিশোরীকে মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..