× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ধামইরহাটে মানবসেবা সংগঠনের উদ্যোগে শতাধিক চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ ধামইরহাটে মানবসেবা সংগঠনের উদ্যোগে আজ প্রায় শতাধিক চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা ও সেবা প্রদান করা হয়েছে।

২৩ জানুয়ারী দিনব্যাপী উপজেলার জয়জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০৫ জন অসহায়, গরিব মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা ও সেবা প্রদান করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. আরাফাত হোসেন। এ সময় মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রাসেল মাহমুদ, সদস্য মাসুদুর রহমান, শামিম রেজা, বাদল হোসেন, ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ জানান, আমরা নিরক্ষর মুক্ত সমাজ গড়তে নিরক্ষর মুক্ত বিদ্যালয়ে তরুন যুবক-যুবতী ও বয়-বৃদ্ধ নারী পুরুষদের মাঝে জ্ঞানের আলো ছড়াতে সক্ষম হয়েছি, পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেক গ্রামে গ্রামে এই নিরক্ষমুক্ত বিদ্যালয় স্থাপন করে সবাইকে অন্তত টিপসহির পরিবর্তে স্বাক্ষরজ্ঞান দিতে কাজ করে যাচ্ছি। আমরা ভিক্ষুক পূনর্বাসন করছি, ঝড়ে পড়ারোধে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, পোষাক বিতরণ করছি, ইতিমধ্যেই বৃক্ষরোপনে জাতীয় পুরস্কারে ভুষিত হয়েছে মানবসেবা সংগঠন, ভবিষ্যতে সকলের সহযোগিতা নিয়ে আরও এগিয়ে যেতে চায় মানবসেবা সংগঠন।


এ ক্যটাগরির আরো খবর..