× Banner
সর্বশেষ
আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৯ ঘোষণা

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৯ ঘোষণা করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, একাডেমির পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী, ডা. কেএম মুজাহিদুল ইসলাম, ড. জালাল আহমেদ, ড. মোহাম্মদ মিজানুর রহমান, সংস্কৃতি উপবিভাগের উপপরিচালক নূরুন্নাহার খানম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, আজ বাংলাদেশের প্রাচীনতম সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণার দিন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে, এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তনের ৬০ বছর অর্থাৎ হীরকজয়ন্তী বর্ষে পদার্পণ করছে। ১৯৬০ সালে প্রবর্তিত হয়ে এ পর্যন্ত ৩০৭ জন লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৯ প্রাপ্তরা হলেন
১. কবিতায়- মাকিদ হায়দার
২. কথাসাহিত্য- ওয়াসি আহমেদ
৩. প্রবন্ধ/গবেষণা- স্বরোচিষ সরকার
৪. অনুবাদ- খায়রুল আলম সবুজ
৫. নাটক- রতন সিদ্দিকী
৬. শিশুসাহিত্য- রহীম শাহ
৭. মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা- রফিকুল ইসলাম বীর উত্তম
৮. বিজ্ঞান/কল্পবিজ্ঞান- নাদিরা মজুমদার
৯. আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী- ফারুক মঈনউদ্দীন
১০. ফোকলোর- সাইমন জাকারিয়া

আগামী ২রা ফেব্রুয়ারি রোজ রবিবার বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এর উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী।  শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৯ প্রদান করবেন।


এ ক্যটাগরির আরো খবর..