× Banner
সর্বশেষ
জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল পঞ্চগড়ের বোদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক 

একের পর এক ভাঙ্গা হচ্ছে উইঘুরদের ঐতিহাসিক কবরস্থান নীরব মুসলিম বিশ্ব

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

 দি নিউজ ডেক্সঃ উইঘু মুসলিমদের ওপর নির্যাতনের মাত্রা দিন দিন যেন বেড়েই চলেছে। এবার আসলো আরেক ভয়াবহ তথ্য। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে উইঘুদের ঐতিহাসিক কবরস্থানগুলো গুঁড়িয়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই নিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম কিছু লেখালেখি করলেও অধিকাংশ মুসলিম দেশ নীরবতার ভুমিকা পালন করছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন স্যাটেলাইটে তোলা কয়েকশ’ ছবি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনটির বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক এ খবর জানায়। এর আগে স্যাটেলাইট চিত্রের বিশ্লেষক আর্থরিজ অ্যালায়েন্স ২০১৪ সাল থেকে ধ্বংস হওয়া ৪৫টি কবরস্থান আবিষ্কার করেছিলেন। সিএনএনের প্রতিবেদনে আগে ও পরে মিলিয়ে কয়েকটি সম্পূর্ণ ধ্বংস হওয়া কবরস্থানের চিত্র প্রদর্শন করা হয়। তার্কিস মুসলিমদের ওপর ধর্মীয়, বাণিজ্যিক ও সাংস্কৃতিক অধিকারের বিষয়ে দমনমূলক নীতির বিষয়ে চীনকে অভিযুক্ত করা হয়।

যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে, ১০ লাখ মানুষ চীনের কারিগরি প্রশিক্ষণের নামে বন্দিশিবিরে আটক রয়েছে। তবে এসব তথ্যের পুরোটাই অস্বীকার করছে চীন সরকার।  চীনের জিনজিয়াং অঞ্চলে এক কোটি উইঘুর মুসলমানের বসবাস। ওই অঞ্চলেন মুসলিম জনসংখ্যার ৪৫ শতাংশ তুর্কি বংশোদ্ভূব। দীর্ঘদিন থেকে চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মুসলিমদের সঙ্গে সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক বৈষম্য করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..