× Banner
সর্বশেষ
ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ

মহাসাগরে খোজ মিলল হাজার বছরের পুরাতন শহর নান মাদোলের

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ হলিউড মুভিতে নয় এবার বাস্তবে সমুদ্রের মাঝে নির্জন দ্বীপের খোজ মিলল পাওয়া গেল হাজার বছরের পুরাতন শহর যার নাম নান মাদোল। যেখানে ছড়িয়ে রয়েছে রহস্যময় প্রাচীন এক শহরের ধ্বংসাবশেষ। নান মাদোল শব্দটির অর্থ হল, মধ্যবর্তী স্থান।

প্রশান্ত মহাসাগরের বুকে মাইক্রোনেশিয়ার পনফেই দ্বীপের পাশেই ছোট দ্বীপটির অবস্থান। অস্ট্রেলিয়া থেকে এক হাজার ৬০০ এবং লস অ্যাঞ্জেলেস থেকে আড়াই হাজার মাইল দূরে এর অবস্থান। সম্প্রতি স্যাটেলাইটের ছবিতে অনেক আগেই হারিয়ে যাওয়া প্রাচীন এ নগরটির সন্ধান মিলেছে।

পনফেই বাসিন্দাদের কাছে দ্বীপটি ‘ভূতুড়ে দ্বীপ’ হিসেবে পরিচিত। কারণ, রাত হলেই চেহারা পাল্টে যায় দ্বীপটির। সেখানে নাকি এক রাত থাকলে মৃত্যু অনিবার্য! সংবাদে আরও বলা হয়েছে, দ্বীপে ৯৭টি পাথুরে ব্লকের মাঝ দিয়ে বয়ে গেছে অনেকগুলি সরু খাল। ‘নান মাদোল’ দ্বীপে ৯৭টি আলাদা আলাদা ব্লক রয়েছে, যার দেওয়াল ২৫ ফুট লম্বা আর ১৭ ফুট চওড়া।

প্রত্নতাত্ত্বিকদের মতে, ১১৮০ সাল নাগাদ নান মাদোলে পাথর ও প্রবাল দিয়ে এই শহর তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু মাঝসমুদ্রে এমন একটি দ্বীপে কারা শহরটি তৈরি করল, তা আজও অজানা। তবে একদল অভিযাত্রী গবেষক দলের প্রধান মার্ক ম্যাককয় মনে করেন, বর্তমান অবস্থায় যা দেখা যাচ্ছে, তাতে স্পষ্ট, নান মাদোল ছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের ইতিহাসে প্রথম প্রতিনিধিত্বকারী। আর শহরটি ছিল পুরো দ্বীপের রাজধানী। তিনি বলেন, এটি ছিল রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রস্থল। একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানগুলোরও তীর্থস্থান।


এ ক্যটাগরির আরো খবর..