× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

শাহরুখের গোমর ফাঁস করল সালমান!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: কিছু দিন আগেই দিলওয়ালের প্রচারের জন্য নবম পর্যায়ের বিগ বসের বাড়িতে গিয়েছিলেন শাহরুখ, তখনই সালমান হাটে ভেঙে দেন হাঁড়িটা। সবাইকে জানিয়ে দেন, শাহরুখ খানের সঙ্গে রাত কাটানোটা কতটা ভয়ানক হতে পারে।

ঘটনাটা সেই সময়ের, যখন ‘করণ অর্জুন’ ছবির জন্য রাজস্থানে শুটিং করছেন সালমান আর শাহরুখ। ‘একদিন জানা গেল, কিছু বিদেশি অতিথি আসছেন, তাই শাহরুখ আমার ঘরে রাতে শুতে এল৷ আমরা সবাই খুব ক্লান্ত হয়ে ছিলাম, বিশেষ করে শাহরুখ। ফলে, বিছানায় পড়তে না পড়তেই ও ঘুমিয়ে পড়ল’, একটু একটু করে রাতে কী হল, সেই বৃত্তান্ত ফাঁসের দিকে এগোচ্ছেন সালমান।

‘কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম আমিও! কিন্তু, ঘুমাবো কী, শাহরুখ সেই সুযোগ দিলে তো! এত ভয়ঙ্কর ভাবে ও নাক ডাকে, যে কেউই সেটা শুনলে ভয় পেয়ে যাবে! বার বার ডাকি, কিছুতেই ওর ঘুম ভাঙে না! শেষ পর্যন্ত টেনে একটা লাথি মারতে হল! তখন ও ঘুম থেকে উঠল এবং সঙ্গে সঙ্গে অন্য একটা ঘরের ব্যবস্থা করতে হল আমায়’, শাহরুখের সঙ্গে রাত কাটানো কেন অস্বস্তির, সেটা ফাঁস করে দিলেন সালমান!

এবং, স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়লেন শাহরুখ। বার বার জানালেন, সেই সময়ে তাঁর সাইনাসের সমস্যা চলছিল৷ নইলে তিনি না কি বিকট ভাবে নাক ডাকেন না!

সালমান সেটা মানতে রাজি নন৷ তিনি নিজে দেখেছেন এবং শুনেছেন সবটা, কী ভাবেই বা আর তার পর শাহরুখকে বিশ্বাস করেন!

সেই জন্যই নিরুপায় হয়ে বলতে শোনা গেল শাহরুখকে, ‘এখন আর আমার সাইনাসের সমস্যা নেই। বিশ্বাস হচ্ছে না তো? বেশ, তাহলে একবার আমার সঙ্গে শুয়েই দেখো!’ সালমান অবশ্য এটাও মানতে রাজি নন!


এ ক্যটাগরির আরো খবর..