× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৭৪ পিস পন্ডস ফেইস ওয়াশ আটক বেনাপোল সিমান্ত থেকে ৪৬৭ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এল ভয়াবহ সব তথ্য

পেছাচ্ছে না ভোটের তারিখ, ৩০ জানুয়ারিই ভোটগ্রহণ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩০ জানুয়ারিতেই, সরস্বতী পূজা উপলক্ষে ভোটগ্রহণের তারিখ পেছানোর দাবি উঠলেও না পেছানোর সিদ্ধান্ত নিয়েছে আদালত।

ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন চেয়ে করা রিটটি খারিজ করে ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বিকেলে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের পর আপিল করার কথা জানিয়েছেন রিটকারী আইনজীবী। এর আগে গতকাল সোমবার ভোটের তারিখ পরিবর্তন চেয়ে করা রিটের শুনানি শেষ হয়।
কিন্তু ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় ভোটের তারিখ পরিবর্তনের জন্য আদালতে এই রিট আবেদন করেন আইনজীবী অশোক কুমার ঘোষ। তার যুক্তি ছিল, ইসির ঘোষিত নির্বাচনের তারিখ সংবিধানে বর্ণিত প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের মৌলিক অধিকারের সঙ্গে সঙ্গে ‘সাংঘর্ষিক’। আবেদনটি সরাসরি খারিজ করে দিয়ে আদালত আদেশে বলেছে, “শিক্ষা মন্ত্রণালয় ২৯ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের ক্যালেন্ডারেও ২৯ তারিখ ছুটির কথা বলা আছে।
তাই নির্বাচন কমিশন ৩০ তারিখ ভোটের তারিখ ঘোষণা করেছে। তার দু’দিন পর এসএসসি পরীক্ষা। “অদ্ভূত পরিস্থিতিতে ভোটের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই, তাই আবেদনটি সরাসরি খারিজ করা হল।”


এ ক্যটাগরির আরো খবর..