× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

কাশেম সোলাইমানি সব দিক থেকে দুনিয়ার এক নম্বর সন্ত্রাসী -ট্রাম্প

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ গতকাল এক সংবাদ সম্মেলনে ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হামলায় নিহত ইরানের মেজর জেনারেল কাশেম সোলাইমানি সব দিক থেকে দুনিয়ার এক নম্বর সন্ত্রাসী। সোলাইমানি অনেক মার্কিনকে হত্যা করেছেন। আমরা তাঁকে হত্যা করেছি।

ডেমোক্র্যাটদের তাঁকে সমর্থন করাটা আমাদের দেশের জন্য মর্যাদাহানিকর। সম্প্রতি গত সপ্তাহে ইরান ভুল করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের একটি উড়োজাহাজ ভূপাতিত করে। এতে উড়োজাহাজের ১৭৬ জন আরোহী নিহত হন। এরপর থেকে ইরানের জনগণ রাস্তায় সরকারবিরোধী বিক্ষোভ করছে। এবং তারা সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ পর্যন্ত দাবি করেছে।

গত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তেহরানের আজাদি স্কয়ারে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়তে ও মাটিতে রক্ত দেখা যায়। ইরানি পুলিশ গুলি ছোড়ার কথা অস্বীকার করেছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি নেতাদের উদ্দেশে টুইট করে বলেন, বিক্ষোভকারীদের হত্যা করবেন না। এর আগে বিক্ষোভকারীদের উদ্দেশে ইংরেজি ও ফারসি ভাষায় টুইট করে ট্রাম্প বলেন, ‘আমরা আপনাদের বিক্ষোভ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আপনাদের সাহস-অনুপ্রেরণা দিচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..