× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩ বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সময় সূচী পরিবর্তন হলো বেনাপোল এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রনের

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

আঃজলিল, শার্শা যশোর প্রতিনিধিঃ সময় সূচী পরিবর্তন হয়েছে বেনাপোল এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রনের। নতুন সময় অনুযায়ী ১০ জানুয়ারি থেকে ট্রেনটি দুপুর ১২টি ৪৫ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪০ মিনিটে। ঢাকা থেকে রাত ১১ টা ১৫ মিনিটে ছেড়ে বেনাপোল পৌছাবে সকাল ৮ টা ২০ মিনিটে। এর আগে দুপুর ১ টায় রেলটি বেনাপোল থেকে ছাড়তো আর ঢাকা থেকে রাত সাড়ে ১২ টায় বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসতো।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) নতুন সময় সুচীর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ষ্টেশনের সহকারী ষ্টেশন মাস্টার শাহিনুর শাহিন সময় সূচী পরিবর্তন হওয়ায় সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা।  তারা বলছেন, এপথে বেশিভাগ যাত্রী ভারতগামী।  আগের সময় সূচীতে ঢাকা থেকে বেনাপোলে আসতে দুপুর ২টা থেকে ৩টা বেজে যেত, তাতে এদিন যাত্রীরা কলকাতা পৌঁছে কোন কাজ করতে পারতেন না। বর্তমানে নতুন সময়ে ঐ সমস্যা থেকে যাত্রীরা অনেকটা মুক্তি পাবে।
এদিকে বেনাপোল এক্সপ্রেসে বেনাপোলে আসন সংখ্যা বাড়ানোর দাবী জানিয়েছেন যাত্রীরা। তারা বলছেন বেনাপোলে মাত্র ২২২ আসন বরাদ্ধ আছে যা চাহিদার তুলনায় খুবই কম। বেনাপোল দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর হওয়াতে এ পথে ব্যবসা,বাণিজ্য,চিকিৎসা ও ভ্রমনে মানুষ বেশি যাতায়াত করে থাকে তাই। এখানে আসন সংখ্যা বাড়ানো দরকার।
স্টেশন সুত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা  এই বেনাপোল এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথমে ট্রেনটি বিরতিহীন ভাবে চললেও পরবর্তীতে যাত্রীদের দাবীর প্রেক্ষিতে এপথে বিভিন্ন ষ্টেশন থেকে যাত্রী নেওয়া হয়। বর্তমানে বেনাপোল, ছিকরগাছা, যশোর, মোবারোকপুর, কোটচাদপুর, দর্শনা, চুয়াডাঙ্গা, পুড়াদহ, ঈরশর্দী ও শেষ বিরতী ঢাকা বিমানবন্দর।
ট্রেনটিতে মোট ৮৯৬টি আসন রয়েছে। ননএসিতে বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত প্রতি সিটের ভাড়া ৪৮৫ টাকা ও এসিতে ৯৩২ টাকা  ধার্য রয়েছে। নিরাপদ যাত্রা হওয়াতে দিন দিন রেল পথে ভ্রমনে মানুষের আগ্রহ বাড়ছে।


এ ক্যটাগরির আরো খবর..