× Banner
সর্বশেষ
ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে  ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

admin
হালনাগাদ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী নারায়ণপুরের চরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এই চরে অনেক কম খরচে অধিক লাভের আশায় এ বছর ব্যাপক হারে ভুট্টা চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকেরা ভালো ফলনেরও আশা করছে। উৎপাদিত ফসলের নায্যমূল্য পেলে ভুট্টা চাষে তাদের আগ্রহ আরও বাড়বে বলে জানায় কৃষকেরা।

জাতীয় খাদ্যের চাহিদা মেটাতে ধান ও গম, ডাল, বাদাম, মিষ্টি কুমরা, কলাবাগান ও শাক-সবজির পাশাপাশি হাইব্রিড জাতের ভুট্টা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। ভুট্টা চাষ করে চাষিরা লাভের স্বপ্ন দেখছেন। নাগেশ্বরী উপজেলার নারায়নপুরের চরঝাউকুটি, চর বারবিশ, অষ্ট আশীরচর, মাঝিয়ালী, পাখিউড়া, আইড়মারী, ভেড়ামারা, কালাইয়েরচর, চৌদ্দঘুড়ি, কচাকাটার শৌলমারী, ধনীরামপুর, জালিরচর, বালারহাট, সাহেবগঞ্জচর, চরবেগুনীপাড়া, নামাচর, নুনখাওয়ার ব্যাপরীরচর, কাপনারচর, চরফকিরগঞ্জ, চরনুনখাওয়া, চরপাটতলা সহ অসংখ্য চরাঞ্চলের ভুট্টা চাষে মাঠ সবুজে ভরে আছে। কৃষকগন জানান এই এলাকায় উন্নত জাতের ভুট্টার মধ্যে এনকে-৪০,এনকে-৪৬,এনকে-৪৮, এনকে-৬০ বারি ভুট্ট্রা-৫ চাষাবাদ হয়।
 নারায়ণপুরের মোজাম্মেল বলেন এবারে ১বিঘা জমিতে ভূট্টা চাষ করেছি। কৃষি অফিসের সহযোগিতা পেলে ফলন বাড়বে এতে আয়ের স্বপ্ন দেখছি। নারায়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান বলেন, নারায়নপুরের অনেক চাষি উপজেলা কৃষি অফিসের আওতায় বিনামূল্যে ভুট্টা ও সার পেয়ে আনন্দে ভুট্টা চাষ করছেন। চরাঞ্চলে অনেক বেশি ভুট্টা চাষ হয়েছে এবং এতে খরচ কম এবং লাভও বেশী।’ একটি শঙ্কা উৎপাদিত ফসলের নায্যমূল্য নিয়ে। ভুট্টা চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন অসহায় চাষিরা। ক্ষেতের ভালো অবস্থা দেখে তাদের মুখে হাসি দেখা দিলেও প্রাকৃতিক বিরূপ প্রভাব নিয়ে দুশ্চিন্তায় তারা।
ভুট্টা চাষিরা অভিযোগ করে বলেন, কৃষি বিভাগ থেকে ভুট্টা চাষের উপকরণ দিলেও সংশ্লিষ্ট বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ নিয়মিতভাবে ক্ষেত পরিদর্শনে না আসায় পরামর্শের অভাবে সম্ভাবনাময় ভুট্টা চাষ নিয়ে শঙ্কিত তারা। নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শামসুজ্জামান জানান, এ উপজেলার বালুচরে ডাল, বাদাম, মিষ্টি কুমরা, কলাবাগান ও শাক-সবজির পাশাপাশি ভুট্টাচাষের অাগ্রাহ বাড়ছে চাষিদের ও ভুট্টা চাষ চলমান রয়েছে। চলতি মৌসুমে ভুট্টাচাষে ৪ হাজার হেক্টর জমিতে সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ৩ হাজার হেক্টর জমিতে ভুট্টাচাষ হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..