× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

আমবাগানের মধ্যে বিস্ফোরণ, এমন বোমা চেনেনা পুলিশ ও

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ ভারতের মালদহ জেলার মানিকচকের মথুরাপুরে হটাৎ করে বোমা বিস্ফোরণ হওয়ায় তাজ্জব এলাকাবাসী। ঘটনাস্থলে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। মথুরাপুর সিংহ পাড়ার আমবাগানে এই ঘটনা ঘটে।

বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ বলে অনুমান করছে পুলিশ। তবে বোমার নমুনা দেখে তাজ্জব পুলিশও। বোমা গুলি দেখতে কাঁচের গুলির চেয়ে চেয়ে বড় আকারের কালোগুলির মত । বোমা গুলির নাম বাটুল বোমা । তবে ঘটনাস্থলে একটি বাটুলও পাওয়া গেছে। জানা যায় এ বোমা সম্পর্কে পুলিশ এর ও কোন ধারণা নেই।

দি নিউজের প্রতিনিধি অর্ক গাঙ্গুলীকেস্থানীয় গ্রামবাসীরা জানায়, বিকট এক শব্দ শুনে  তারা বাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে এসে দুইটি মোটরসাইকেলে মোট চারজনকে দেখতে পায়। তখন তারা বুঝতে পারে ওই শব্দ ছিল বোমা ফাটার।

স্থানীয়দের ধারণা বোমা বানাতে গিয়ে এই বিস্ফোরণ। ঘটনাস্থলে চাপচাপ রক্তের ছাপ দেখে পুলিশের অনুমান এই বিস্ফোরণে একজন দুষ্কৃতী গুরুতর ভাবে আহত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..