× Banner
সর্বশেষ
অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

সহযোগিতা পেলে মেহেরপুর শহরকে সিঙ্গাপুরে পরিণত করা যাবে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর: আমাদের দেশে অনেক উন্নয়ন হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বাধা বিপত্তি পেরিয়ে এখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা যদি সরকারকে সহযোগিতা করেন তাহলে এই মেহেরপুর পৌরসভাকে সিঙ্গাপুর শহরে পরিণত করা যাবে। বর্তমান সরকার মেহেরপুর পৌরসভাকে অনেক কাজ দিয়েছে সেগুলোর কাজ চলমান রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌরসভার আয়োজনে পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে নগর সমন্বয় কমিটির সভায় এ কথাগুলো বলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

তিনি আরও বলেন, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এই মেহেরপুর পৌরসভা আমাদের নিজেদের। তাই আমাদেরকে ড্রেন পরিস্কার রাখতে হবে। ড্রেনের ভিতরে ময়লা আবর্জনা ও মলমূত্র ফেলা যাবে না। আমরা অনেকেই বিভিন্ন ভাবে ময়লা আর্বজনা ও মলমূত্র ড্রেনে ফেলে দিই। এতে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। ময়লা আবর্জনার জন্য আমরা একটি ডাম্পিং প্ল্যান তৈরি করেছি। পৌরবাসীর কাছে একটাই অনুরোধ রইল আপনারা সকালে যে সকল ময়লা ফেলে দেন সেগুলো অবশ্যই পৌরসভার ডাস্টবিন অথবা প্রধান সড়কের পাশে রেখে যাবেন। যাতে করে আমাদের পরিস্কারকর্মীরা সহজেই নিয়ে আসতে পারে।

আগামী ১০০ বছর পরে কি হবে সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নগর সমন্বয় কমিটির সভায় পৌরসভার সচিব তফিকুল আলম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন,নুরুল আশরাফ রাজীব,সোহেল রানা ডলার,জাফর ইকবাল, টি এল সি সি কমিটির সদস্য নুরুল আহমেদ প্রমূখ।
ছবি-২ঃ শীতের পোশাক বিতরণ করছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম


এ ক্যটাগরির আরো খবর..