× Banner
সর্বশেষ
অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন নতুন চিফ প্রসিকিউটর – আশা তাজুল ইসলামের ৬ সিটিতে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন যেসব বিএনপি নেতা জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই – আব্দুস সালাম নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি – মির্জা ফখরুল প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক শুরু মধুখালী মধ্য আড়পাড়া আল-আকসা জামে মসজিদের সামনে পাকা রাস্তার বেহাল দশা,ঝুঁকিতে চলাচল করছে যানবাহন ও পথচারী সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর ১৬ বছর হলেই এনআইডি দেবে – সিদ্ধান্ত ইসির বেসরকারি মাদ্রাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

পাইকগাছায় ভোক্তা অধিকার আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় উপজেলা পরিচালন ও উন্নয়ন, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রকল্পের আওতায় ৪ দিন ব্যাপি ভোক্তা অধিকার আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমী মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মণ্ডল। বক্তব্য রাখেন পাইকগাছা প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, ইউপি সদস্য ইজাহার আলী, প্রীতিলতা ঢালী, খন্দকার সুফিয়া খানম, রোজিনা বেগম ও সুষমা মণ্ডল।


এ ক্যটাগরির আরো খবর..