× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করলে সব হারাবে উত্তর কোরিয়া :ট্রাম্প

Biswajit Shil
হালনাগাদ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং খুব স্মার্ট একজন মানুষ। তবে ওয়াশিংটনের সঙ্গে শত্রুতার পথে হাঁটলে তাকে অনেক কিছু হারাতে হবে। রবিবার টুইটারে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন ট্রাম্প। এর আগে পিয়ংইয়ং দাবি করে, তারা খুব গুরুত্বপূর্ণ একটি সমরাস্ত্র পরীক্ষা চালিয়েছে। বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনা বাতিলের পরই উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই পরীক্ষা চালানোর ঘোষণা এলো। এরপরই কিমকে সব হারানোর হুঁশিয়ারি দেন ট্রাম্প।

ট্রাম্পের হুঁশিয়ারির আগেই শনিবার এক বিবৃতিতে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরীয় দূত কিম সং বলেন, এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনও দীর্ঘমেয়াদি আলোচনার প্রয়োজন নেই। পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনার টেবিল থেকে ইতোমধ্যেই সরে গেছে। আর উত্তর কোরিয়ার ভাইস চেয়ারম্যান কিম ইং সোল প্রেসিডেন্ট ট্রাম্পকে বুড়ো বলে মন্তব্য করেছেন। —রয়টার্স


এ ক্যটাগরির আরো খবর..