× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় রাস্তা থেকে তরুণীর লাশ উদ্ধার

Biswajit Shil
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯

ঢাকার সিদ্ধেশ্বরীতে রাস্তা থেকে বুধবার মধ্যরাতে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।তবে বয়স ২০ থেকে ২২ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে ঘটনা ঘটে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম দি নিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ৬৮ সিদ্ধেশ্বরীর সামনের রাস্তা থেকে অজ্ঞাত ওই তরুণীর লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের অনেকে বলছেন ভবন থেকে তরুণী পড়ে যেতে পারে।রাস্তার বিপরীতে আয়েশা শপিং কমপ্লেক্সের পেছনে দুই ভবনের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরনে ছিল শর্ট কামিজ ও প্যান্ট। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে রমনা থানা–পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..