× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

মধুখালীর বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ সড়ক ভেঙ্গে নদীর ভিতর

Biswajit Shil
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

মধুখালী প্রতিনিধিঃ নদীর কাজ ভাঙ্গা আর মানুষের কাজ গড়া বা মেরামত করা । তাই পদ্মায় যদি সেতু বা ব্রীজ হতে পারে তাহলে কামারখালী ইউনিয়নের রউফনগর (সালামতপুর) গ্রামবাসীর দাবী বাংলাদেশ স্বাধীন করার জীবন সংগ্রামে যার নাম বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আঃ রউফ তার নামের রাস্তা গড়াই ও মধুমতি নদীর ভাঙ্গন রোধ স্থায়ী ভাবে মেরামত করা যাবে না কেন। আবার বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ এর স্মৃতি ধরে রাখার জন্য রউফনগর গ্রামের মানুষের জাগ্রত করার এবং বিভিন্ন দেশ ও এলাকার মানুষের দর্শনের জন্য রউফনগর গ্রামে স্মৃতিযাদুঘর ও গ্রন্থগার স্থাপন করা হয়েছে।

সেটাকে টিকিয়ে রাখার জন্য নদীর দু-পাশ সালামতপুর (রউফনগর) গ্রাম এবং রাজধরপুর, ফুলবাড়ী, গন্ধখালী,দয়ারামপুর গ্রামের নদীর ভাঙ্গন রোধ করা একান্ত প্রয়োজন। বর্তমান সরেজমিনে গিয়ে দেখা যায় গন্ধখালী গ্রামে মোঃ ইউনুচ আলী মৃধা ও মোঃ মতিয়ার রহমান মোল্যার বাড়ীর সামনের রাস্তা ভেঙ্গে নদীর ভিতর চলে গেছে। তাই মানুষের যাতায়াতের পথ একেবারে অচল।

তাছাড়া নদীর পানির টানে রাতে দিনে ফুলবাড়ী ও গন্ধখালী এবং রউফনগর গ্রামের মানুষের ঘরবাড়ী, রাস্তাঘাট এবং গাছপালা ভেঙ্গেনদীর ভিতর চলে যাচ্ছে। তবে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) এর সার্বিক সহযোগীতায় ভ্যানচালকেরা কোনমত পথচলার ব্যবস্থা করেছেন। তাই বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু),উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার,উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান (বাচ্চু), জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন (বুলবুল),এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আঃ রউফ এর আত্মার স্বরনে নদী ভাঙ্গন স্থায়ী রোধ এবং রাস্তা মেরামত করার জন্য রউফনগর, রাজধরপুর ফুলবাড়ী ,গন্ধখালী,দয়ারামপুর গ্রামের এলাকাবাসী জোরালো দাবী করেন।


এ ক্যটাগরির আরো খবর..