× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর আইভিএফ উৎপাদন কারখানা পরিদর্শন

admin
হালনাগাদ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি আজ ২২ ডিসেম্বর সকালে মহাখালীস্ত জনস্বাস্থ্য ইনস্টিটিউট কারখানা পরিদর্শন করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে ছিলেন। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী জনস্বাস্থ্য প্রতিষ্ঠান (আইপিএইচ) এর নানারকম উৎপাদন কারখানাগুলো সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে দেখা যায়, কারখানায় ওরস্যালাইন, ব্লাড ব্যাগসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জমাদি তৈরি করা হচ্ছে। কারখানা থেকে প্রতি বছর বর্তমানে এক লাখেরও বেশি ব্লাড ব্যাগ তৈরি হচ্ছে যা দেশের মোট চাহিদার ৭ ভাগের ১ ভাগ পুরণ করছে। অন্যদিকে, ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউট, রংপুর, যশোর, কুমিল্লা আঞ্চলিক অফিস সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ কোটি খাবার স্যালাইন উৎপাদন করছে যা গোটা দেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে প্রদান করা হচ্ছে। পরিদর্শনে আরো দেখা যায় প্রতিষ্ঠানটিতে বছরে ২ কোটির মত আইভি ফ্লুইড উৎপাদন করা হচ্ছে যা দেশের মোট প্রয়োজনের ৮ ভাগের ১ ভাগ পূরণ করছে।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রতিষ্ঠানটি অনেক পুরাতন ও স্যাতস্যাতে ঝুঁকিপূর্ণ বিল্ডিং হওয়ায় এটিকে নতুনভাবে সরকার কাজে লাগানোর ব্যাপারে উদ্যোগ নেয়ার কথা ভাবছে। প্রতিষ্ঠানটিকে চিকিৎসা সরঞ্জমাদি উৎপাদনের কারখানা করার পাশাপাশি এটিকে আধুনিক রিসার্স সেন্টার করা যায় কিনা সে ব্যাপারেও গুরুত্ব দেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..