× Banner
সর্বশেষ
ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন

বেনাপোল চেকপোস্ট কাস্টমসে ভারতীয় ৩৮ মোবাইল সেট জব্দ

admin
হালনাগাদ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখঃবেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে ভারতীয় ৩৮টি মোবাইল সেট জব্দ করেছে কাস্টমস সদস্যরা।
শনিবার (২১ ডিসেম্বর) আনুমানিক বেলা ১২ টার সময়  ভারত ফেরত চার পাসপোর্ট যাত্রীর শরীর তল্লাশি করে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।
বেনাপোল কাস্টমস চেকপোস্টের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল চেকপোস্টে কাস্টমস সদস্যরা নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সন্দেহভাজন চার যাত্রী কাস্টমসে প্রবেশ করলে তাদের শরীর তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৮ টি উন্নতমানের ভারতীয়  মোবাইল ফোন পাওয়া যায়।
জব্দকৃত মোবাইল ফোন বেনাপোল কাস্টমস হাউসে জমা করা হবে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..