× Banner
সর্বশেষ
যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে কাশ্মীরের দরজা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

পাক অধিকৃত কাশ্মীরে ঘরছাড়া বাসিন্দাদের ৫৩০০ পরিবারকে এককালীন সাড়ে ৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় মন্ত্রীসভা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন। তিনি বলেন, সরকার একটি ঐতিহাসিক ভুল সংশোধন করল।

আজ বৃহস্পতিবার  ১০ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে কাশ্মীরের দরজা। তবে এখনও পুরোপুরি স্বাভাবিক নয় ভূস্বর্গের অবস্থা। তবে আশা করা যাচ্ছে উপত্যকায়  ইন্টারনেট ব্যবস্থা চালু হলে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে কাশ্মীরের পরিস্থিতি।

২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাক-অধিকৃত কাশ্মীর থেকে আসা এই নাগরিকদের পুনর্বাসনের ব্যাপারে ঘোষণা করেছিলেন৷ যারা স্বাধীনতার পরবর্তী সময়ে জম্মু কাশ্মীরে স্থায়ী ভাবে বাস শুরু করেছিল । জাভেড়কর জানিয়েছেন, পাকিস্তানি আগ্রাসনে যে ৫৩০০ পরিবার ঘর ও রাজ্য ছাড়া হয়েছিল এবং পরে আবার রাজ্যে ফিরে যান, তাঁদের জন্য এই আর্থিক প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাভড়েকর জানান, ‘‌এর ফলে ওই পরিবারগুলির প্রতি ন্যায় বিচার করা হবে।’‌

আর কিছুদিন পরেই জম্মু-কাশ্মীরে ব্লক উন্নয়ন পরিষদের নির্বাচন। ঠিক তার আগে মোদী সরকারের এই বিশেষ ঘোষণায় অনেকেই অন্য গন্ধও পাচ্ছেন। আবার একাংশ বলছেন শুধু ভোটের জন্য হলে কেউ এত টাকা ব্যয় করে না। মোদী সত্যি ই তার প্রজাদের ভালবাসেন। অবশ্য এই নির্বাচন বয়কট করেছে সিপিআই, কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের মত দলগুলি। তাঁদের দাবি, এখন সে রাজ্যে ভোট করার মত অবস্থা নেই। কংগ্রেসের বক্তব্য, তাঁদের অধিকাংশ নেতা এখনও গৃহবন্দি থাকায় তাঁরা ভোট বয়কট করতে বাধ্য হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..