× Banner
সর্বশেষ
ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার

শ্রমিক কল্যাণ তহবিলে রবি, কোটস এবং লাফার্জ হোলসিমের লভ্যাংশ প্রদান

Kishori
হালনাগাদ: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯

মোবাইল কোম্পানি রবি অজিয়াটা লিমিটেড, সুইং থ্রেড কোম্পানি কোটস এবং সিমেন্ট উৎপাদনকারী কোম্পানি লাফার্জ হোলসিম গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশের ২ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার টাকা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে।

আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে কোম্পানি তিনটির প্রতিনিধিগণ নিজ নিজ কোম্পানির পক্ষে লভ্যাংশের এই চেক হস্তান্তর করেন।

মোবাইল কোম্পানি রবি এজিয়াটা লিমিটেডের পক্ষে কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোঃ ফয়সাল ইমতিয়াজ খান তাদের গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ এক কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৩১০ টাকার চেক প্রদান করেন। সুইং থ্রেড কোম্পানি কোটস এর মানবসম্পদ পরিচালক মননিতা তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৮৩ লাখ ৩৯ হাজার ৫২৮ টাকার চেক এবং লাফার্জ হোলসিম এর মানবসম্পদ পরিচালক কাজী মিজানুর রহমান তাদের কোম্পানির গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৬৭ লাখ ৩৯ হাজার ৪৩ টাকার চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ১৪৬ টি কোম্পানি এ তহবিলে অর্থ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৩শ’ ৮৩ কোটি ৭৬ লাখ টাকা। অন্যদিকে এ তহবিল হতে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় সাড়ে দশ হাজার শ্রমিককে প্রায় ৩২ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. রেজাউল হক, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল এবং রবি, কোটস এবং লাফার্জ হোলসিমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..