বিনোদন ডেস্ক: যুগল নির্মাতা সোহেল-বাবু এবার নির্মাণ করছেন প্রেমলীলা শিরোনামের সিনেমা। ইতোমধ্যে এ সিনেমার নায়ক চুক্তিবদ্ধ হয়েছেন। তবে নায়িকা সংকটে রয়েছেন নির্মাতা। এমনটাই জানান সিনেমার পরিচালক মনিরুল ইসলাম সোহেল।
প্রেমলীলা সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। বাপ্পির বিপরীতে অভিনয়ের জন্য নায়িকা খোঁজছেন নির্মাতা। এ প্রসঙ্গে সোহেল বলেন, ‘নতুন কোনো শিল্পীকে নিতে চাচ্ছি। নায়িকা পেলেই সিনেমার কাজ শুরু করব। সিনেমার নাম পরিচালক সমিতিতে অনেক আগেই নিবন্ধন করানো হয়েছে। গল্প লেখাসহ সকল প্রস্তুতি শেষ। এখন পেলেই কাজ শুরু করব।’
যুগল নির্মাতা সোহল-বাবু বাজে ছেলে-দ্য লোফার সিনেমার শুটিং শেষ করেছেন। এখন ডাবিংয়ের কাজ চলছে। সিনেমাটি আগামী বছরের মাঝামাঝি সময় মুক্তি দেয়ার পরিকল্পনা করেছেন এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান। এতে বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন বিপাশা কবির, আর্শি খান ও দীপালি। এ ছাড়াও অভিনয় করেছেন- মিশা সওদাগর, কাজী হায়াৎ, ডিজে সোহেল, শিবা শানু প্রমুখ।