× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ধর্ম ও সমাজসেবায় ‘মহালয়া’ সম্মাননা পেলেন এড. কিশোরী পদ দেব

admin
হালনাগাদ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ  ধর্ম ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সিলেটে ‘মহালয়া’ সম্মাননা ২০১৯ পেয়েছেন মৌলভীবাজারের বিশিষ্ট আইনজীবি বহুল প্রচারিত শ্রীগৌরবানী পত্রিকার সম্পাদক এড. কিশোরী পদ দেব শ্যামল।
আজ ২৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় সিলেট “মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট”র আয়োজনে শহরস্থ শ্রীশ্রী বলরাম জিউড় আখড়ায় এক বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।
পরিষদের সভাপতি শ্রী প্রণব কুমার দেবনাথের সভাপতিত্ত্বে উক্ত সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অধ্যাপক বিজিত চন্দ্র দে, অধ্যাপক প্রশান্ত সাহা প্রমুখ।
উক্ত সংবর্ধনা প্রদানের পূর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ধর্ম ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় এড. কিশোরী পদ দেব শ্যামল ছাড়াও অধ্যাপক ব্রজেন্দ্র কুমার দাশ উক্ত সম্মাননা পান। এছাড়া চারজন রত্নগর্ভা মাকেও ‘মহালয়া’ সম্মাননা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..