× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

জনগণের কল্যাণ নিশ্চিতে সংসদ সদস্যদের জোরালো ভূমিকা রাখার আহ্বান স্পিকারের

admin
হালনাগাদ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

জনসংখ্যা ও উন্নয়ন পরস্পর সম্পর্কযুক্ত। জনগণের কল্যাণ নিশ্চিত হলে উন্নয়ন ফলপ্রসূ হয় উল্লেখ করে তিনি জনগণের অধিক কল্যাণ নিশ্চিত করতে সংসদ সদস্যদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আজ বাংলদেশ সংসদ সচিবালয় ও জাতিসংঘ জনসংখ্যা  তহবিল (ইউএনএফপিএ) আয়োজিত কনসাল্টেশন মিটিং অন দ্য নাইরোবি সামিট অন আইসিপিডি ২৫ অ্যাক্সেলারেটিং দ্য প্রোমিজ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্য অর্জনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, জনসংখ্যার উন্নয়ন নারী উন্নয়ন থেকে পৃথক কোনো বিষয় নয়। এ সময় তিনি নারীদেরকে উন্নয়নের দূত বলে উল্লেখ করে নারী উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান ও ইউএনএফপিএ এর এশিয়া প্যাসেফিক অঞ্চলের পরিচালক বোর্জেন অ্যান্ডারসন (Borjen Andersson)।

স্পিকার বলেন, মিশরে ২৫ বছর পূর্বে ১৭৯ দেশের সম্মতিতে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন এন্ড ডেভলপেমন্ট (আইসিপিডি) প্রোগ্রাম অন অ্যাকশন গ্রহণ করা হয়। আগামী নভেম্বরে নাইরোবিতে আইসিপিডি’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠিত হবে। এসডিজি এবং আইসিপিডি’র লক্ষ্যসমূহ এক ও অভিন্ন – মানব কল্যাণই যার মূল লক্ষ্য উল্লেখ করে তিনি এলক্ষ্য অর্জনে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান।

হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ স ম ফিরোজ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪৫ জন সংসদ সদস্য অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..