× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও গাছপালা কর্তন

admin
হালনাগাদ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় শিক্ষক বিজন অধিকারীর বিরুদ্ধে আদলতের নিষেধাজ্ঞা অমান্য করে বিমল বিশ্বাসের জমি দখলের চেষ্টা ও গাছপালা কর্তনের অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে বিজন লোকজন নিয়ে হিতামপুর গ্রামের বিমল বিশ্বাসের জমি দখলের চেষ্টা ও গাছপালা কর্তন করায় রবিবার সকালে প্রেসক্লাব পাইকগাছা বিমল বিশ্বাস এক সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে বিমল বিশ্বাস লিখিত বক্তব্যে বলেন, উপজেলার হিতামপুর মৌজায় তার বাড়ি সংলগ্ন ৮১৭, গদাইপুর মৌজায় ৬৪৯ ও ৬৬০ দাগে জমি রয়েছে। উক্ত দাগের মধ্য থেকে বিজন অধিকারী তার স্ত্রীর নামে আংশিক জমি ক্রয় করার পর থেকে বিমলের জমি জবর দখল কারার অপচেষ্টা চালিয়ে আসছে।

উক্ত জমিতে মামলা চলমান ও পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদলতের ১৪৪ ধারা জারি করা হয়েছে। যার নং- ১০১/১৯। তাছাড়া খুলনা যুগ্ন ৪র্থ জজ আদলতে বাটোয়ারা ও নিষেধাজ্ঞা মামলা চলমান রয়েছে। যার নং- ১৬৩/১৯। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩ সেপ্টেম্বর সকালে বিজন অধিকারির নেতৃত্বে নির্মল অধিকারী, বিশ্ব অধিকারী, শেখ জিয়াউর রহমান, নিমাই দেবনাথ সহ ১০/১২ জন বহিরাগত লোক নিয়ে তার জমিতে প্রবেশ করে গাছপালা কর্তন ও জমিদখলের চেষ্টা চালায়। এসময় বিমল বড়িতে ছিলাম না, তার স্ত্রী বাঁধা দিলে তারা অকর্থ্য ভাষায় গালিগালাজ ও প্রাণাশের হুমকি দিয়ে গাছপালা কর্তন করে চলে যায়। বিমল সংবাদ সম্মেলনে জানান, তার পৈত্রিক সম্পতিতে যাতে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে তার জন্য প্রশাসনের হস্তক্ষপ কামনা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..