× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

সাফের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-নেপাল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

ক্রিকেট ডেস্কঃ সাফের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ বিকেল ৫টায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ ম্যাচে ভাল খেলার মধ্য দিয়েই সাফের প্রস্তুতি সারতে চায় সফররতরা।

তবে কোচ মারুফুল হকের অধীনে বিকেএসপিতে অনুশীলন ক্যাম্পে অবস্থানরত বাংলাদেশ দল, গতকাল বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না।

জাতীয় দলের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বাংলাদেশ দলের নতুন কোচ মারুফুল হক। তাই বিকেএসপি ক্যাম্পে শিষ্যদের নিয়ে কঠোর অনুশীলনে মগ্ন দেশের শীর্ষস্থানীয় এই কোচ। তবে নেপালের বিপক্ষে ম্যাচে ২৩ সদস্যের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন এমিলি, জামাল ভুইয়া ও গোলরক্ষক হিমেল।

অন্যদিকে, সংবাদ সম্মেলন শেষে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন করেছে নেপাল দল। ঘরোয়া লিগের ক্লাবের বিপক্ষে ৬টি ম্যাচ খেললেও, সাফের আগে এই একটিই আন্তর্জাতিক ম্যাচ খেলবে নেপালিজরা। তাই মামুনুলদের বিপক্ষে ভাল খেলেই সাফের প্রস্তুতিটা সেরে নিতে চায় তারাও।


এ ক্যটাগরির আরো খবর..