× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি ও সমাজ সেবক মোঃ মশিউর রহমান জাদু মিয়া বলেছেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের প্রতিষ্ঠিত পার্টি। বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীকে যারা ভালবাসেন কেবলমাত্র তারাই জাকের পার্টির পতাকাতলে আছেন। জাকের পার্টি ক্ষমতার লোভে রাজনীতি করে না। জাকের পার্টি সব সময় মানুষের কল্যাণে কাজ করে। পার্টির চেয়ারম্যান আলহাজ¦ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নেতৃত্বে সারা বিশ্বের জাকের পার্টি আজ সু-সংগঠিত।

পবিত্র আশুরা ও ৭ই সফর উপলক্ষে  নগরকান্দা উপজেলা জাকের পার্টি আয়োজনে রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে ডাঃ ফজলুল হকের বাড়িতে অনুষ্ঠিত অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাদু মিয়া এসব কথা বলেন।

উপজেলা জাকের পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাঃ ফজলুল হক, সাংগঠণিক সম্পাদক ওহিদুজ্জামান মান্দার, সকল ইউনিয়ন জাকের পার্টির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। সভা শেষে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..