× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

যশোরে ১৪১ বস্তা চাল সরকারি জব্দ

admin
হালনাগাদ: বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

এম এস আর মিরাজ, যশোর: যশোর সদর উপজেলার বোলপুর থেকে ১৪১ বস্তা চাল জব্দ করা হয়েছে। সরকারি চাল সন্ধেহে এ চাল জব্দ করা হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার সকালে জব্দের নির্দেশ দেন।

স্থানীয়রা জানান, যশোর সদর উপজেলার বোলপুর গ্রামের মাদ্রাসার পাশে টুটুলের বাড়িতে ১৪১ বস্তা সরকারি চাল রয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেয়া হয়। ওই অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইব্রাহিম জরুরী ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসাইনকে মঙ্গলবার ঘটনাস্থলে পাঠান। তিনি অভিযোগে উল্লেখিত স্থানে ১৪১ বস্তা চাল দেখতে পান। এসময় তিনি ১৪১ বস্থা চাল স্থানীয়দের জিম্মায় রেখে আসেন। তবে চালগুলো ১০ টাকা কেজি দরে বিক্রি করা চাল কি না তা যাচাই বাছাই করা সম্ভব না হওয়ায় ওই চাল কোন অবস্থায় সরানো বা স্থানান্তর করা যাবে না বলে নির্দেশ দেন। আগামীকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে যাচাই বাছাই করা হবে বলে ইউপি সদস্য ও স্থানীয়দের জানানো হয়।

এ ব্যাপারে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন আক্তার খুশি কিছুই জানেন না বলে জানান।

যশোর সদর উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ ইব্রাহিম হোসেন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসাইনকে পাঠানো হয়েছিল। তিনি ওই চালগুলো জব্দ করে স্থানীয়দের জিম্মায় রেখে এসেছেন। আগামীকাল বুধবার ঘটনাস্থলে গিয়ে চাল গুলো যাচাই বাছাই করা হবে। তারপর বলা যাবে চাল গুলো সরকারি কি না।


এ ক্যটাগরির আরো খবর..